মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ডিএমপির বরাতে রিজভীর দাবি প্রত্যাখ্যান! নির্বাচন কমিশন ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স স্লট বাতিল, অপারেটরের আবেদনেই স্থগিত হয়েছে যাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশের সর্বস্তরের মানুষের উদ্বেগ ও দোয়া! খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, সংকট এখনও কাটেনি !

নিবন্ধনের দাবিতে আমরণ অনশনে তারেক রহমান, ‘নিয়মের বাইরে কিছুই সম্ভব নয়’— ইসি

bornomalanews
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

রিপোর্ট: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে টানা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল গেটের সামনে ১২৩ ঘণ্টা ধরে চলা এই অনশন কর্মসূচি এখন শহরের আলোচিত ঘটনা হয়ে উঠেছে। দুর্বল শরীর, মুখে স্যালাইন, কথা বলার শক্তিও ক্রমশ কমে আসছে; তবু নিবন্ধনের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন তিনি। শনিবার সরেজমিনে দেখা যায়, তারেক রহমান নীরবে শুয়ে আছেন, আশেপাশে তাঁর সমর্থক ও সাধারণ মানুষের ভিড়। কেউ তাঁকে সাহস জোগাতে আসছেন, কেউ কেবল দেখতে। শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে তারেক রহমান জানান, শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন, তবুও অনশন চালিয়ে যেতে চান। কণ্ঠস্বর ক্ষীণ হলেও নিজের দাবিতে কতটা অনড়, সেটিই বুঝিয়ে দিলেন তিনি। বললেন, “অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে।” তারেক রহমান অভিযোগ করেন, তিনটি উপজেলার শর্ত কোথা থেকে এলো এবং পরে তা ৩৩ উপজেলায় কিভাবে পরিণত হলো, সেটি তিনি মানতে পারছেন না। নিবন্ধন না পাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ইসি থেকে কেউ আর যোগাযোগ করেনি; কয়েকদিন আগে একজন উপসচিব এসেছিলেন, এরপর কেউ আর আসেননি, কোনো চিঠিও আসেনি। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রবিবার এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন, অনশন যত দীর্ঘই হোক, নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। তাঁর ভাষায়, “৫২২ ঘণ্টা অনশন হলেও কিছু করার নেই। নির্বাচন কমিশন কি নিয়মের বাইরে যেতে পারে? সো, ইউ গট মাই আনসার।” এর আগে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তালিকায় জায়গা হয়নি তারেক রহমানের ‘আম জনতার দল’-এর। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার পর অনশনে বসেন তিনি। নিবন্ধনের দাবিতে অনশন চালিয়ে যাওয়া তারেক রহমানের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলেও, তাঁর দাবি— শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বদলায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102