বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

bornomalanews
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ Time View

নাটোরে আয়োজিত জেলা বিএনপির এক মতবিনিময় সভায় শহীদ মীর মুগ্ধের জমজ ভাই ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের অবসানে ঐক্যবদ্ধ লড়াইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। সোমবার বিকেলে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা থেকেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে হবে। মীর স্নিগ্ধ তাঁর বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশবাসী ফ্যাসিস্ট শাসনের শিকার হয়ে আসছে; বিশেষ করে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। জুলাই আন্দোলনের সময় তারা সরকারের আপোষের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন— এমনকি আত্মগোপনেও থাকতে বাধ্য হয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে এবং শহীদদের স্বপ্নপূরণে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মীর স্নিগ্ধ। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং পরিচালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102