সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ডিএমপির বরাতে রিজভীর দাবি প্রত্যাখ্যান! নির্বাচন কমিশন ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স স্লট বাতিল, অপারেটরের আবেদনেই স্থগিত হয়েছে যাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশের সর্বস্তরের মানুষের উদ্বেগ ও দোয়া! খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, সংকট এখনও কাটেনি !

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্যে কারণ দর্শানোর নোটিশ জারি

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৪ Time View

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বিতর্কিত বক্তব্য দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে শাহজাহান চৌধুরী নির্বাচনের প্রসঙ্গে এমন মন্তব্য করেন যা রাষ্ট্রীয় প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বিরুদ্ধে এবং দলীয় নীতি ও আদর্শের পরিপন্থি। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসন ও কূটনৈতিক মহল থেকে ব্যাপক নিন্দা ও উদ্বেগ সৃষ্টি হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, শাহজাহানকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ৭ দিনের মধ্যে লিখিতভাবে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102