রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

লেভেল-৩ কোচ আশরাফুল এখন আইসিসির

bornomalanews
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৯ Time View

বাংলাদেশ জাতীয় সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন তিনি।গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও।

এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে এবার আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেলেন। খবরটি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।’পরে যোগ করেন, ‘এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উন্নতির করে যাওয়ার চেষ্টার ফল। আমি আমার দক্ষতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং ক্রিকেটারদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশা আল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102