বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

এলপিজি আমদানিতে বড় ধরনের নীতিগত সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

bornomalanews
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৬০ Time View

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানির প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে স্বীকৃতি দিয়ে আমদানিতে সর্বোচ্চ ২৭০ দিনের মেয়াদে বাকিতে মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সোমবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, এলপিজি সাধারণত বাল্ক আকারে আমদানি হয়ে পরে সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়, যা সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণে তুলনামূলক বেশি সময় নেয়। এই বাস্তবতা বিবেচনায় এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে গণ্য করে আমদানিতে ঋণ সুবিধা বাড়ানো হয়েছে। গত ২৯ ডিসেম্বর শিল্প কাঁচামাল আমদানিতে ২৭০ দিন পর্যন্ত বাকিতে মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হয়, যা এখন এলপিজি আমদানিকররাও পাবেন। আমদানিকারকরা সরবরাহকারীর বাণিজ্যিক ঋণ ছাড়াও বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতা ঋণ নিতে পারবেন। একইসঙ্গে দেশীয় ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও গ্রহণ করা যাবে, তবে বৈদেশিক মুদ্রা বিধিমালা ও ঋণ সংক্রান্ত নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এলপিজি আমদানি ও বাজারজাতকরণে বেশি সময় লাগে, যা আমদানিকারকদের নগদ অর্থপ্রবাহে চাপ সৃষ্টি করে। এই চাপ কমিয়ে জ্বালানি খাতে এলপিজির আমদানিতে গতি আনতেই এই নীতিগত সহায়তা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102