রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সময় যত ঘনিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে।

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ Time View

সময় যত ঘনিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে। সাদা পোশাকে পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবলধোলাই করে ক্রিকেট বিশ্বকে নতুন এক বার্তা দিয়েছে টাইগাররা।

সেই ঐতিহাসিক জয় এনে দিয়েছে ভারত সিরিজে ভালো খেলার বাড়তি আত্মবিশ্বাস। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

তাই সিরিজটি সামনে রেখে বাংলাদেশ নিয়েই কথা হচ্ছে বেশি। তবে সেসবে খুব একটা মাথা ঘামাচ্ছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে মজা নিতে দেওয়ার কথাই বলেছেন তিনি।

চেন্নাইয়ে রোহিত বলেন,‘সব দলই ভারতকে হারাতে চায়, তারা এটা উপভোগ করে। তাদের (বাংলাদেশ) মজা নিতে দিন। আমাদের ম্যাচটি জিততে হবে এবং সেজন্যই এখানে এসেছি আমরা। তারা আমাদের নিয়ে কী বলছে সেটা নিয়ে বিভোর হতে পারি না। ’

‘যখন ইংল্যান্ড এসেছিল,তখন তারাও অনেক কিছু বলেছিল। কিন্তু আমরা সেদিকে খুব বেশি মনোযোগ দিইনি। প্রতিপক্ষ নিয়ে খুব একটা না ভেবে আমরা চেষ্টা করি ভালো খেলার। আমাদের জয় উপহার দিতে হবে এবং সেটাই আমাদের লক্ষ্য। ’

কেউ কেউ বাংলাদেশ সিরিজকে ভারতের জন্য অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি হিসেবে দেখছেন। যদিও রোহিত উড়িয়ে দিলেন সেই ভাবনা। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ তার কাছে।

ভারতীয় অধিনায়ক বলেন, ‘এটি অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নয়। সবগুলো ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো সবার সুযোগ আছে এবং আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে। এই টেস্টও এর ব্যতিক্রম নয়। আমাদের এই টেস্ট ও সিরিজ জিততে হবে। ’

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে চেন্নাই টেস্ট। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102