শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

আসিফ মাহমুদের স্ট্যাটাস ৫ আগস্টকে স্মরণ করে

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৪ Time View

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৫ আগস্টকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।’

অতঃপর রক্তপথ পারি দিয়ে, বুলেটের ভয়কে পাশ কাটিয়ে, সহস্র শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা।উল্লেখ্য, গত জুলাইয়ের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের একপর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। কোটা সংস্কার আন্দোলন দমন করতে গুলি করে মারা হয় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীদের। একপর্যায়ে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন কর্তৃত্ববাদী শেখ হাসিনা। যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনামলের অবসান ঘটে।এদিকে, সরকার পতনের পর গত ৩০ দিনে প্রশাসন, বিচার বিভাগ, আর্থিক খাতসহ নানা পর্যায়ে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হচ্ছে। সংস্কার প্রক্রিয়া চলছে বিভিন্ন অঙ্গনে।

এর আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ৬ আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। একই দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ ঘোষণা করেন। পতিত সরকারের ইশারায় দুর্নীতির অভিযোগে দণ্ডিত হয়ে ২০২০ সাল থেকেই কারান্তরীণ ছিলেন তিনি। ওই দিনই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নিয়োগ বাতিল করে ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

একই সঙ্গে নতুন ডিএমপি কমিশনার নিয়োগসহ পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়। পরদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ পদত্যাগ করেন। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট পর্যন্ত পদত্যাগ করেন মোট ৬৭ আইন কর্মকর্তা।

এর আগেই, ৮ আগস্ট সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন রাষ্ট্রপতি। একই দিন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকার শপথগ্রহণ করে। ১৬ আগস্ট শপথ নেন আরও চার উপদেষ্টা। তার আগে ১০ আগস্ট ফলকোর্ট সভা ডেকে পরে তা বাতিল করেন পতিত সরকারের আমলের প্রধান বিচারপতি। এ খবর ছড়িয়ে পড়লে ওইদিনই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রিফাত আহমেদ নিয়োগ পান সেদিনই। ১২ আগস্ট আরও চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, হাসিনা সরকারের পতনের পর একে একে পদ থেকে সরে দাঁড়ান বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৩ আগস্টের উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে বাতিল করা হয় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি। ১৫ আগস্ট সারা দেশের নেতাকর্মীদের ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়িতে জমায়েত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা; কিন্তু ছাত্র-জনতার প্রতিরোধ ও অবস্থানের কারণে তারা সে কর্মসূচি পালন করতে পারেননি।

ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফোকলা হয়ে যাওয়া অর্থনীতির ব্যাপক সংস্কারেও মনোনিবেশ করে। এর অংশ হিসেবে লুটপাটকারীদের দোসর ও বাংলাদেশে ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন ১০ আগস্ট। তিন দিন পর বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে তার স্থলাভিষিক্ত করা হয়। একইদিন শেয়ারবাজার ও অর্থ লুটপাটকারী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হন। এরপর একে একে গ্রেপ্তার করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দীপু মনি, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তানভীর হাসান সৈকত এবং এনটিএমসির ডিজি ও বহু গুম-খুনের হোতা জিয়াউল হাসানকে। লটুপাটকারীদের হাত থেকে রক্ষা করতে একে একে ভেঙে দেওয়া হয় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের পর্ষদ।

১৪ আগস্ট শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। এরপর সারা দেশে শেখ হাসিনা ও তার মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে মামলার হিড়িক পড়ে।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে পতিত সরকারের শেষ সময়ে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞা তুলে নেয় অন্তর্বর্তী সরকার।

আগামী নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্প্রতি মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। গত সোমবার স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান ড. শিরীন শারমিন চৌধুরী। এদিকে, আজ পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102