রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে

bornomalanews
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকের পর তিনি এ তথ্য জানান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিটিভিকে চিঠি পাঠিয়ে তফসিল রেকর্ড করার ব্যবস্থা করা হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি ও মিটিং অনুষ্ঠিত হবে। এছাড়া, আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার পর থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে এবং ভোটের পাঁচদিন আগে এই সংখ্যা বাড়ানো হবে। নির্বাচন কমিশনার আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। তবে ব্যাংক, পোস্ট অফিস জাতীয় কিছু প্রতিষ্ঠান ইসির প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটাভুটির লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102