মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট

bornomalanews
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ Time View

গত ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গণভোটের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই গেজেটে দেখা যায়, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে প্রায় ৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৬৬০টি, যা ‘না’ ভোটের তুলনায় প্রায় দ্বিগুণ। ‘না’ ভোটের সংখ্যা ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। গেজেট অনুযায়ী, মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬, যেখানে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট। মোট ভোট পড়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর অনুষ্ঠিত এই গণভোটের ফলাফল শুক্রবার দুপুরে ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর রাতেই আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের মাধ্যমে নিশ্চিত করা হয়। এসময় গণভোটের ফলাফল দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102