রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ Time View

সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের জন্য অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলেছে। ভোটগ্রহণের শেষে এখন দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনার কাজ চলছে। ভোরের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দাঁড়াতে শুরু করে। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণসহ সকল বয়সী ভোটারদের অংশগ্রহণে বেশিরভাগ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক ভোটার পরিবারসহ বা প্রতিবেশীদের সঙ্গে ভোটকেন্দ্রে এসেছেন। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছিল ৪৭.৯১ শতাংশ। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশের ২৯৯টি আসনে ভোটাররা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। যদিও কিছু বিচ্ছিন্ন অনিয়মের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারের নির্বাচনে ভোটাররা বাংলা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের জন্য ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন, যা একটি নতুন অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটকেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ সারি দেখা গেছে, বিশেষ করে নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারের যৌথ নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত থাকায় মোট ২৯৯টি আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২,৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল থেকে ২,০২৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যাদের মধ্যে ১,৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। সার্বিকভাবে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102