বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি

রসুনপানি যৌবন ধরে রাখতে খেতে পারেন

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ Time View

 রসুন খাওয়া এমনিতেই খুব উপকারী। কিন্তু রসুনের পানিও যে নানা রোগের উপশম করতে পারে তা অনেকেই জানেন না। বিশেষত শীতকালে রসুনের পানি খুবই উপকারী। সকালে খালি পেটে এক গ্লাস রসুনের পানি পান করলে ৬-৭টি রোগ দূর হতে পারে অনায়াসে। শীতের সময় সর্দি-কাশির সমস্যায় ভোগেন প্রায় সকলেই। তা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে এই পানি পান করলে।

আয়ুর্বেদিক চিকিৎসক ভি কে পান্ডে জানালেন, রসুনের পানি নানা ভাবে শরীরের উপকার করে। সারারাত কয়েক কোয়া রসুন পানিতে ভিজিয়ে রেখে জল পান করতে হবে। তাঁর মতে একেবারে সকালে খালি পেটে রসুনের পানি পান করা উচিত। এতে সর্দি, কাশি, বদহজম দূর হতে পারে। শুধু তাই নয়, মুখের বলিরেখার মতো সমস্যাও চলে যায়।

ডা. ভি কে পান্ডের মতে, রসুনের পানিতে অনেক পুষ্টি উপাদান পাওয়া যায়। এতে ভিটামিন এ, বি এবং ওমেগা ফ্যাটি অ্যাসিডের মতো উপাদান রয়েছে, যা মস্তিষ্কের কোষগুলির বিকাশে সহায়তা করে। এছাড়াও, এটি বিশেষ করে শীতকালীন আবহাওয়ায় শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। ফলে যাঁরা সর্দি-কাশিতে ভোগেন তাঁদের জন্য উপকারী। ফুসফুসে প্রচুর কফ জমে থাকলে তা দ্রুত পরিষ্কার করতে কাজ করে।

তিনি আরও বলেন, যাঁরা হাঁটুতে ব্যথা বা হাড়ের কোনও ব্যথায় ভুগছেন, তাঁরাও উপকার পেতে পারেন রসুনের সাহায্যে। এই কন্দে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তাই বাতের মতো জটিল রোগের চিকিৎসায়ও রসুনের পানি সহায়ক হতে পারে।

রসুনের পানি পান করার পর অবশিষ্ট রসুন ফেলে দেওয়ার দরকার নেই। এটিকে অনায়াসে রান্নার কাজে ব্যবহার করা যায়। প্রতিদিন একটি বা দুটি কোয়া রসুন চিবিয়ে খেলেও শরীরের জন্য তা উপকারী হতে পারে। রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।

মনে রাখতে হবে, রসুনের মাত্র দুই-তিন কোয়া জলে মেশাতে হবে, তার বেশি নয়। ডা. ভি কে পান্ডে বলেছেন যে সবাই এটি পান করতে পারেন। কিডনি বা ডায়াবেটিসের সমস্যা থাকলেও পান করা যায়। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এমনকী শিশুরাও পান করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102