বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি

এই তিন রকম ফল খালি পেটে খাবেন না

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৮ Time View

সকালে খালি পেটে যা খুশি তাই খাওয়া উচিত নয়। দিনের শুরুতে এমন খাবার খেতে হবে যেন সারাদিন সুন্দর কাটে। স্বাস্থ্যকর খাবার রাখুন সকালে নাশতার টেবিলে। অনেকে স্বাস্থ্যকর ভেবে যেকোনো ফলই খেয়ে থাকেন। কিন্তু আপনার যদি থাকে বদ হজম কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা তাহলে কিছু জিনিস আপনাকে মানতে হবে।সকালে খালি পেটে কিছু নির্দিষ্ট ফল খাওয়া এড়িয়ে চলা ভালো। কারণ, কিছু ফল খালি পেটে খেলে অ্যাসিডিটি, অম্বল বা গ্যাসের সমস্যা হতে পারে।

তাহলে দেখে নিন সকালে খালি পেটে কোন ফল এড়িয়ে চলতে হবে।

১. সাইট্রাস ফল (লেবু, কমলা, আঙুর): এগুলোতে প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে, যা খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা এবং গ্যাস হতে পারে।

২. পেঁপে: কিছু মানুষের ক্ষেত্রে, খালি পেটে পেঁপে খেলে পেটের সমস্যা, যেমন গ্যাস বা বদহজম হতে পারে।

৩. পাকা আম: আমে প্রাকৃতিক চিনি বেশি থাকে, যা খালি পেটে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।
 
সকালে খালি পেটে ফল খাওয়ার আগে কিছু হালকা খাবার খেলে এসব সমস্যা এড়ানো যায়।
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102