বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি

যত কারণ শরীর ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠার

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ Time View

সারারাত ঘুমিয়ে সকালে তরতাজা হয়ে জেগে ওঠাই স্বাভাবিক। তবে প্রায় সময় গা ব্যথা নিয়ে ঘুম ভাঙলে সাবধান হওয়া প্রয়োজন।

বিছানা, ঘুমানোর ভঙ্গি, ওজন, ঘুমের সমস্যা কিংবা দেহের ভেতর লুকিয়ে থাকা কোনো রোগ- এরকম বিভিন্ন কারণে ঘুম থেকে উঠে দেহ ব্যথা হতে পারে।

‘হেল্থকেয়ার অ্যাসোসিয়েটস অফ টেক্সাস’য়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, এক্ষেত্রে একটি বা একাধিক বিষয় কাজ করতে পারে। আর প্রায় দিনই এই সমস্যা হলে পাঁচটি বিষয়ের দিকে নজর দেওয়া উচিত।

বাজে ম্যাট্রেস বা তোশক

যুক্তরাষ্ট্রের ‘স্লিপ ফাউন্ডেশন’ জানাচ্ছে- বাজে মানের তোশক বা ম্যাট্রেস’ প্রাথমিকভাবে গা ব্যথা হওয়ার প্রধান কারণ হতে পারে।

বাজে তোশকের লক্ষণগুলো হল

ঝুলে বা দেবে যাওয়া

ঠিকমতো ভর বহন না করা

ধুলা ও অ্যালার্জি তৈরি হওয়া

পুরানো হওয়া

ভালো মানের ম্যাট্রেস বা তোশক সাধারণ সাত থেকে ১০ বছর পর্যন্ত ঠিক থাকে। তাই পুরানো হলে ম্যাট্রেস বদলাতে হবে। আর শোয়াতে ভালো ‘সাপোর্ট’ দেয় এরকম তোশক কিনতে হবে।

শোয়ার ভঙ্গি

ঘুম ভেঙে শরীর ব্যথা হওয়ার অন্যতম কারণ হতে পারে শোয়ার ভঙ্গি। যদিও একেকজনের শোয়ার ভঙ্গি একেক রকম।

‘স্লিপ ফাউন্ডেশন’ জানায়- সাধারণভাবে এক কাতে বা পাশ ফিরে ঘুমানো সবার জন্যই উপকারী; বিশেষ করে যাদের শ্বাস প্রশ্বাসে সমস্যা রয়েছে বা ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’তে ভুগছে।

ঘুমের মধ্যে কিছুক্ষণের জন্য বারবার শ্বাস বন্ধ হওয়া আর শুরু হওয়াকে বলা হয় ‘ওএসএ’, যা বিপজ্জনক অসুস্থতা। এর জন্য চিকিৎসা নেওয়া জরুরি।

ওজন বৃদ্ধি

দেহকে অতিরিক্ত ওজন বহন করতে হলে ঘুম থেকে ওঠার পর গা ব্যথা হতে পারে। ভারী ওজনের কারণে পিঠ, ঘাড়ে চাপ পড়ে, ফলে ব্যথা হয়। এছাড়া অতিরিক্ত ওজন শ্বাস প্রশ্বাসে সমস্যা ঘটায় ফলে ঘুমের ব্যঘাত ঘটে। আর নিরবিচ্ছিন্ন ঘুম না হলে দেহ ব্যথা হতেই পারে।

তাই ওজন বেশি হলে কমাতে হবে। পুষ্টিবিদ ও চিকিৎসকের পরামর্শে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হতে পারে।

শ্বাস প্রশ্বাসে সমস্যা

ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস থেমে থেমে পড়লে দেহে অক্সিজেনের অভাব শুরু হয়। আর ঘুমের মধ্যে দেহ সারিয়ে তুলতে অক্সিজেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আর অক্সিজেনের অভাব হলে দেহ ঠিক মতো সেরে উঠতে পারে না।

ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসে সমস্যা থাকার লক্ষণগুলোর মধ্যে আছে-

নাক ডাকা, ঘুমের মধ্যে খাবি খাওয়া বা হাঁপানো

সাত সকালে মাথাব্যথা আর সেটা দীর্ঘক্ষণ থাকা

দিনের বেলায় ঘুম ঘুমভাব বা ঝিমানো

ঘুম থেকে উঠে মুখে শুষ্ক বোধ

সকালে প্রচণ্ড প্রস্রাবের চাপ

অস্বস্তি বা নিরাশা বোধ

মনোযোগে সমস্যা

নিঃশ্বাসে সমস্যা মোটেই ভালো বিষয় নয়। এজন্য চিকিৎসা নেওয়া উচিত হবে বুদ্ধিমানের কাজ।

শারীরিক সমস্যা

শ্বাস প্রশ্বাসে সমস্যা ও গা ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠার কারণ হতে পারে, দেহে কোনো রোগ লুকিয়ে আছে।

‘স্লিপ ফাউন্ডেশন’য়ের তথ্যানুসারে এরকম অসুস্থতার মধ্যে আছে-

ভাইরাস বা অন্য কোনো সংক্রমণ যেমন- ঠাণ্ডা লাগা বা ফ্লু

মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভোগা

পানিশূন্যতা

রক্তশূন্যতা

ভিটামিন ডি’র অভাব

নিমুনিয়া

ফাইব্রোমায়োলজা (দীর্ঘস্থায়ী অসুস্থতা)

ক্রনিক ফাটিগ সিন্ড্রম

আর্থ্রাইটিস

লুপাস

হিস্টোপ্লাজমোসিস (ফুসফুসের সংক্রমণ)

এই ধরনের রোগগুলো স্থায়ী নয়, আর সহজে নিরাময় যোগ্য।

তাই প্রথম পদক্ষেপ হল, ঘুম থেকে উঠে গা ব্যথা হওয়ার কারণ খুঁজে বের করা। আর সেই হিসেবে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজন মতো চিকিৎসা নেওয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102