বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র! নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার দলের প্রতি ইসির কঠোর সতর্কতা

৫ ভুল ধারণা কফি নিয়ে

bornomalanews
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৬২ Time View

জেনজি অর্থাৎ জেনারেশন জেডের তরুণ-তরুণীদের অন্যতম পছন্দের পানীয় কফি। তার আগের জেনারেশনের ব্যক্তিদের মধ্যেও কিন্তু কফি পানের প্রবণতা কম ছিল না। তবে এখনকার ছেলে মেয়েরা কোনো উপলক্ষ্য পেলেই কফি ডেটকে বেছে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কফি সব জেনারেশনের কাছে জনপ্রিয় হলেও তার উপকারিতা নিয়ে দ্বিমত আছে। কেউ বলেন, কফি পান করা ভালো। আবার কারো মতে, এই পানীয়ে থাকা ক্যাফেইন শরীরের জন্য ক্ষতিকর। এগুলো মূলত বহু কাল ধরে চলে আসা প্রচলিত কিছু কথা। যার মধ্যে বেশির ভাগই ভুল।

কফিতে ক্যাফেইন রয়েছে। তবে, ক্যাফেইনের উৎস শুধু কফি বীজ নয়। বেশ কিছু উদ্ভিদ, ফল, এমনকি গাছের পাতাতেও ক্যাফেইন থাকে। তাই কফি খেলেই শরীর খারাপ হবে, এমন ধারণা পুষে রাখার কোনো কারণ নেই।

কফি নিয়ে ৫ ভুল ধারণা সম্পর্কে জেনে নিন  

কফি পান করলে ঘুম চলে যায়

কাজের সময় অতিরিক্ত ক্লান্তি, ঝিমুনি ভাব কাটাতে সাহায্য করে কফি। কিন্তু অনেকেই মনে করেন কফি পান করলে অনিদ্রাজনিত সমস্যা হয়। এটি সত্য নয়। তবে ঘন ঘন কফি পানের অভ্যাসে ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হতে পারে। পুষ্টিবিদেরা বলছেন, সারা দিনে ৪০০ মিলিগ্রাম কফি পান করা নিরাপদ। যাদের আগে থেকেই অনিদ্রাজনিত সমস্যা রয়েছে, তারা ঘুমোতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে ক্যাফেইন জাতীয় খাবার বা পানীয় পান করবেন না।

ডিহাইড্রেশনের জন্য দায়ী কফি

অনেকেই মনে করেন, কফি পান করলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। কিন্তু মজার বিষয় হলো, কফিতে পানির ভাগ প্রায় ৯৮ শতাংশ। তাই এমন ধারণা যে বাস্তবসম্মত নয়, তা বোঝাই যাচ্ছে।

কফি পানে মেদ ঝরে

কফি মেদ ঝরে কি না, তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। কিন্তু তেমন কোনো  প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। তবে সারা দিন শারীরিক পরিশ্রম করার মতো শক্তি   জোগাতে সাহায্য করে এই পানীয়।

বেশি কফি পানে নেশা হয়

সীমিত পরিমাণে কফি পানেও আসক্তি জন্মাতে পারে, এমন কোনো প্রমাণ নেই। পুষ্টিবিদেরা বলছেন, ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। তাই নিয়মিত কফি পান করলে তার উপর খানিকটা হলেও নির্ভরতা জন্মাতে পারে। তবে তা কখনোই আসক্তির পর্যায়ে যাবে না।

গর্ভাবস্থায় কফি পান করা যাবে না

গর্ভবতী নারীদের পরিমিত কফি পানের উপদেশ দেন চিকিৎসকেরা। তবে এখন পর্যন্ত ফার্টিলিটি ও ক্যাফেইনের মধ্যে সরাসরি কোনো যোগ নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে কফি পান করা যেতেই পারে। তবে কোনো জটিলতা থাকলে, শুধু কফিই না বেশ কিছু খাবার এড়িয়ে চলা উত্তম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102