মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ডিএমপির বরাতে রিজভীর দাবি প্রত্যাখ্যান! নির্বাচন কমিশন ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স স্লট বাতিল, অপারেটরের আবেদনেই স্থগিত হয়েছে যাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশের সর্বস্তরের মানুষের উদ্বেগ ও দোয়া! খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, সংকট এখনও কাটেনি !

ডাবের পানি খাইয়ে কেন অনশন কর্মসূচি ভাঙানো হয়?

bornomalanews
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫১ Time View

বিভিন্ন দাবিতে মানুষজন অনশন কর্মসূচি পালন করেন, যা শান্তিপূর্ণ আন্দোলনের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত। দীর্ঘ সময় না খেয়ে থাকলে অনশনকারীর শরীরে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে—অ্যাসিডিটি, রক্তচাপ কমে যাওয়া, পেশি ক্ষয়, ক্লান্তি, মাথা ঘোরা, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং হজমশক্তি দুর্বল হয়ে পড়া এসব সমস্যার মধ্যে অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ অনশনের পর হঠাৎ ভারী খাবার বা পানীয় গ্রহণ করলে আরও বড় স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে অনশন ভাঙাতে ডাবের পানি খাওয়ানোর রীতি আমাদের দেশে বেশ প্রচলিত। কিন্তু এই রীতির পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। পুষ্টিবিদদের মতে, ডাবের পানি সহজপাচ্য হওয়ায় তা পাচনতন্ত্রের ওপর বাড়তি চাপ ফেলে না। এতে রয়েছে প্রচুর ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি, যা শরীরের পানিশূন্যতা দূর করে এবং হজমশক্তি দ্রুত ফিরিয়ে আনতে সহায়ক। এছাড়া ডাবের পানি দেহের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং শরীরকে দ্রুত সতেজ করতে ভূমিকা রাখে। অনশন শেষে ডাবের পানি খাওয়ানোর এই রীতিকে শুধু সামাজিক সংস্কৃতি হিসেবে নয়, বরং স্বাস্থ্যসম্মত ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পুষ্টিবিদরা। অনশনকারীর শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ডাবের পানি হয়ে উঠেছে নির্ভরতার প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102