শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

যা বললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা খুনের হুমকি পেয়ে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ Time View

সালমান খান ও শাহরুখ খানের পর এবার ফোনে হত্যার হুমকি পেলেন অভিনেতা বিক্রান্ত মাসে। আসন্ন সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’-কে ঘিরে তৈরি হয়েছে সমস্যা। শুধু বিক্রান্ত নয়, তার গোটা পরিবারকেই দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিনেমাটি। বিক্রান্তকে এই সিনেমায় দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে।

ইতিমধ্যেই এই ট্রেন দুর্ঘটনাকে ৯/১১-এর সঙ্গে তুলনা করেছেন বিক্রান্ত। এটিকে শুধুমাত্র একটি ট্রেন দুর্ঘটনা নয়, এটি যে একটি প্ল্যান মাফিক নাশকতা ছিল সেটাও জানাতে ভুলেননি বিক্রান্ত। বিক্রান্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ মেসেজ সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে জানিয়েছেন তাকে কীভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শুরু তাকে নয়, তার ৯ মাসের ছোট্ট ছেলের নামও টেনে আনা হচ্ছে।

বিক্রান্ত বলেন, ‘যারা হুমকি দিচ্ছেন তারা খুব ভালো করেই জানেন, আমি সদ্য বাবা হয়েছি। আমার ছোট্ট সন্তান এখনও হাঁটতে শেখেনি। আমার সেই ছোট্ট ছেলেটির নাম টেনে আনা হচ্ছে এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ কোন সমাজে বাস করি?’

 

অভিনেতা আরও বলেন, ‘আমি এই হুমকি পেয়ে বিন্দুমাত্র ভয় পাইনি। এই সিনেমায় কোনও ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা হয়নি। এই সিনেমার জন্য কোনও রাজনীতিবিদ বা নেতার পরামর্শও নেওয়া হয়নি। আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই। আমি একজন অভিনেতা এবং আমি আমার কাজ করেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102