শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’,, আগামী ২ মাস জারি থাকবে ১৪৪ ধারা ইসলামাবাদে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩০ Time View

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে দেশটির সরকার। আগামী ২৪ নভেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আন্দোলনকে ‘চূড়ান্ত ডাক’ হিসেবে অভিহিত করেছেন।

সোমবার (১৮ নভেম্বর) পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২৪ নভেম্বর দেশেব্যাপী আন্দোলনের ‘চূড়ান্ত ডাক’ দিয়ে বলেন, চুরি হওয়া ম্যান্ডেট, অন্যায় গ্রেপ্তার এবং ২৬তম সংশোধনী (তার ভাষায় ‘একটি স্বৈরাচারী শাসনকে শক্তিশালী করেছে), এসবের বিরুদ্ধে এই প্রতিবাদ আয়োজন করা হচ্ছে।

ইমরান খান তার দল ও সমর্থকদের জন্য এই প্রতিবাদকে একটি ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দেশের আইনজীবী সম্প্রদায়, সিভিল সোসাইটি এবং প্রবাসী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী বেআইনি সমাবেশের পরিকল্পনা করছে, যা ‘শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে’।  এ নির্দেশনার অধীনে রাজধানীতে পাঁচ বা তার বেশি মানুষের জনসমাগম নিষিদ্ধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102