সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

মোহিনীর সঙ্গে প্রেমের গুঞ্জন,এআর রহমানের বিচ্ছেদ; কি বলছেন পুত্র-কন্যা?

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩২২ Time View

গত ৭২ ঘণ্টা ধরে ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর প্রকাশ্যে আনেন। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরে সিলমোহর দেন এআর রহমানও। ঠিক তার পরের দিনই এআর রহমানের গানের দলের বেসিস্ট মোহিনী দে’ও তার বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করেন। শুরু হয় নেটপাড়ার নীতি পুলিশি।

পর পর বিচ্ছেদের খবর শুনে দুইয়ে-দুইয়ে চার শুরু করেন নেটিজেনরা। প্রশ্ন ওঠে, তবে কি বাঙালি বেসিস্টের জন্যই রহমান-সায়রার দাম্পত্যে ফাটল? এই বিতর্কে বিরক্ত এআর রহমানের পরিবার। এবার মুখ খুললেন এআর রহমানের পুত্র আমিন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন তিনি। আমিন স্পষ্ট জানিয়েছেন, বৃথাই মানুষ দু’টি বিচ্ছেদের মধ্যে যোগ খুঁজছেন। কঠিন সময়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তিনি।

আমিন তার পোস্টে লেখেন, “আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তার মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে।”

এআর রহমান-পুত্র আরও লেখেন, “কারও জীবন নিয়ে কথা বলার সময় সত্যতার কথা যেন আমরা মাথায় রাখি। দয়া করে এই ধরনের গুজবে কান দেবেন না এবং ভুল তথ্য ছড়াবেন না। ওর সম্মান যাতে সংরক্ষিত থাকে, সেই দিকটা দেখি চলুন।”

রহমানের মেয়ে রহিমাও এই গুজবের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি লিখেছেন, ‘‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধরা।’’ আসলে নাম না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিলেন রহিমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102