শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ

গ্রামীণফোন ও এরিকসন এআই নিয়ে কাজ করবে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩১০ Time View

বাংলাদেশে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের সমন্বয় ও উদ্ভাবনের লক্ষ্যে এরিকসনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।

গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর মাধ্যমে দুই কোম্পানির মধ্যে সহযোগিতার কর্মকাঠামো তৈরি হয়েছে। উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং অত্যাধুনিক এআই ও অটোমেশন সল্যুশন চালুর দিকে নজর দেওয়ার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।

সম্প্রতি হওয়া এই সমঝোতার আওতায় দেশজুড়ে টেলিযোগাযোগ খাতে টেকসই উদ্ভাবন ও প্রবৃদ্ধির ধারাকে বেগবান করতে শিল্প-সংশ্লিষ্ট সহযোগী, নিয়ন্ত্রক ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।

গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, গ্রামীণফোনের টেলকো টেক রূপকল্প বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ এই অংশীদারত্ব। গ্রামীণফোন ও এরিকসন উভয় কোম্পানিই এখন এআই’কে প্রাধান্য দিচ্ছে।

“সেদিক থেকে আমরা প্রযুক্তিগত সহযোগিতার যে পদক্ষেপ নিয়েছি- তার মাধ্যমে একটি রূপান্তর ঘটবে এবং গ্রাহকরা পাবেন সর্বোত্তম সেবা।”

এরিকসনের মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্রধান ডেভিড হেগারব্রো বলেন, “এই উদ্ভাবনী পদক্ষেপে গ্রামীণফোনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমাদের রয়েছে পুরস্কারজয়ী এআই ও অটোমেশন সল্যুশন।“এতে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে আরো বেশি সক্ষমতা অর্জন করবে গ্রামীণফোন। পাশাপাশি নেটওয়ার্কের ক্রমবর্ধমান জটিল চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102