মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

সরাসরি সংসদ অধিবেশন দেখতে পারবেন শিক্ষার্থীরা

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

১৫০ জন শিক্ষার্থী পাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষের সুযোগ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন শিক্ষার্থী সংসদ ভবনের দর্শনার্থী গ্যালারিতে এই সুযোগ পাবেন। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চাহিদার প্রেক্ষিতে শিশু গ্যালারির ৫০টি এবং শিউলী/শিমুল গ্যালারির ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য যেসব শর্ত মানতে হবে, তার মধ্যে রয়েছে— জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ অনুযায়ী আগাম আবেদন করতে হবে, প্রতিষ্ঠানের প্যাডে পরিদর্শনকারীর তালিকা সংযুক্ত থাকবে, নিরাপত্তা তল্লাশি কার্যকর হবে, মোবাইল ফোন, ক্যামেরা বা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে প্রবেশ নিষেধ, মার্জিত পোশাক বা ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক, এবং সংসদ ভবনে শাসন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। সংসদ কর্তৃপক্ষ কোনো কারণে অনুমোদন বাতিলের ক্ষমতাও রাখে। এই উদ্যোগ শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার মাধ্যমে তাদের রাজনৈতিক সচেতনতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে আশা ক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102