বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

মেক্সিকোর সুর নরম ট্রাম্পের হুঁশিয়ারিতে?

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ Time View

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম। বুধবার অনুপ্রবেশ ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে।

ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট অনুপ্রবেশ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনা সার্থক হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দিনে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার ক্ষেত্রে তিনি বিশেষ ব্যবস্থা নেবেন।

এছাড়া ট্রাম্প জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার।

ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ড্রাগের রাস্তা কীভাবে বন্ধ করা যায়, সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্রেই যুক্তরাষ্ট্রে মাদক বিক্রির বাজার বন্ধ করার বিষয়েও আলোচনা হয়েছে।

ট্রাম্পের মন্তব্যের পর ক্লডিয়াও নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে ট্রাম্প যা বলেছেন, তা সত্য নয়। এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।

তবে অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তা স্বীকার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

সম্প্রতি ট্রাম্পের এক এক হুঁশিয়ার বার্তায় জানান, প্রেসিডেন্টের অফিসে বসেই তিনি কানাডা এবং মেক্সিকো থেকে রপ্তানি করা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসাবেন। এরই পরিপ্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102