বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি

কাঁকড়াবিছে চাষ করেই কোটিপতি কৃষক,১ লিটার বিষের দাম কয়েক কোটি টাকা

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৫ Time View

তুরস্কের এক চাষি নিজের খামারবাড়িতে অ্যানড্রকটনাস টার্কিয়েনসিস প্রজাতির প্রায় ২০ হাজার কাঁকড়াবিছে পোষেন। বিক্রি করেন বিষ।

তিনি চাষি, কিন্তু ফসল নয়, চাষ করেন হাজার হাজার কাঁকড়াবিছে! সেই কাঁকড়াবিছের বিষ বিভিন্ন প্রসাধনী ও ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাছে বিক্রি করেই তাঁর আয় কোটি কোটি টাকা। অদ্ভুত শোনালেও এমনই কাণ্ড ঘটিয়েছেন তুরস্কের এক কৃষক অরেনলার।

স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, ওই চাষি নিজের খামারবাড়িতে অ্যানড্রকটনাস টার্কিয়েনসিস প্রজাতির প্রায় ২০ হাজার কাঁকড়াবিছে পোষেন। সেগুলিকে রাখেন স্বচ্ছ বাক্সের ভিতর। অরেনলারের দাবি, প্রতিটি কাঁকড়াবিছে থেকে দিনে ২ মিলিগ্রাম মতো বিষ পাওয়া যায়। ভারতীয় মুদ্রায়, এক লিটার বিষের দাম তুরস্কের বাজারে প্রায় ৮০ কোটি টাকা।অরেনলার জানিয়েছেন, তাঁরা সরাসরি বিষ বিক্রি করেন না। সংগ্রহের পর চলে প্রক্রিয়াকরণ। প্রথমে হিমায়িত করা হয় বিষ। তার পর সেই হিমায়িত বিষ গুঁড়ো করে ইউরোপের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়। বিতর্ক থাকলেও বিশেষজ্ঞদের একাংশের দাবি, এই প্রজাতির কাঁকড়াবিছের বিষে বিভিন্ন ধরনের প্রোটিন ও পেপটাইড পাওয়া যায়, যা ব্যবহার করে বিভিন্ন প্রসাধনী সংস্থা ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102