বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

লেজেন্ড আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ডিসেম্বরে আসছে

bornomalanews
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ Time View

বাংলাদেশের ব্যান্ড সংগীতের লেজেন্ডারি শিল্পী আইয়ুব বাচ্চুর একটি অপ্রকাশিত নতুন গান প্রকাশ পাচ্ছে আগামীকাল। জানা গেছে, ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে নতুন এই গানটি। ভক্তদের জন্য এই আনন্দের সংবাদ নিয়ে এসেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন এই ব্যান্ডতারকা। তবে নানা কারণে প্রকাশ করেননি বা করার সুযোগ পাননি।

সেই অপ্রকাশিত গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রথম গান ‘ইনবক্স’ প্রকাশ পাচ্ছে।

গানটির কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। গানের সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু নিজেই। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে। বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্‌যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি।

‘ইনবক্স’ গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চুর ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে। গানটির মিউজিক ভিডিও তৈরী করেছেন তানভীর তারেক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102