বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি

সতেজ ত্বক প্রাকৃতিক উপায়ে

bornomalanews
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ Time View

সুস্থ, সতেজ এবং স্নিগ্ধ ত্বকের জন্য প্রয়োজন বিশেষ যত্ন। কেননা, অনিয়মিত যত্নে ভালো ফল আসে না। আর এর জন্য দামি প্রসাধনের প্রয়োজন নেয়, বরং ঘরে থাকা সহজলভ্য কিছু উপকরণ দিয়ে সহজেই বানানো যায় কিছু কার্যকর মাস্ক।

অ্যালোভেরা মাস্ক

এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান, যা ত্বকের টেক্সচার উন্নত করতে সহায়তা করে। এটি রোদে পোড়াভাব এবং দূষণজনিত ক্ষতি কমাতে পারে। এর জন্য লাগবে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক টেবিল চামচ দুধের ক্রিম ও এক চিমটি হলুদের গুঁড়া। সব কটি উপাদান একসঙ্গে মিশিয়ে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

 

আলু ও পেঁপের মাস্ক

আলুতে আছে ক্যাটেকোলেস নামক এনজাইম। যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। দাগছোপ দূর করে। আর পেঁপের পেপেইন এনজাইম, আলফা-হাইড্রোক্সি অ্যাসিড নতুন কোষ তৈরি করে। অর্ধেকটা আলু, পাকা পেঁপের কয়েক টুকরা কেটে নিতে হবে। পরিমাণমতো দই মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে এক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশানো যেতে পারে। এই মাস্ক মুখে ও গলায় ভালো করে মাখিয়ে নিতে হবে। রাখতে হবে অন্তত ১৫ মিনিট। মুখ ধুয়ে মাস্কটি ব্যবহার করতে হবে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এই মাস্কগুলো ব্যবহারের পাশাপাশি ত্বকে সব সময় পানিভিত্তিক জেল ময়েশ্চারাইজার লাগাতে হবে এবং অবশ্যই প্রচুর পানি পান করতে হবে।

লেখা : লাইফস্টাইল ডেস্ক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102