বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক গ্রুপের নতুন সমন্বয়কারী দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৭৭ Time View

বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত (এএসপিএজি) দেশগুলোর নতুন সমন্বয়কারী দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক সভায় জাপানের কাছ থেকে এক বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করা হয়। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সকল দেশের সমর্থন কামনা করে বলেন, “আমরা একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।” সভায় উপদেষ্টা জাপানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চল বৈশ্বিক শ্রমবাজারের ৬০ শতাংশ এবং জিডিপির ৪০ শতাংশ অবদান রাখে। তবে এই অঞ্চলটি অনানুষ্ঠানিক খাত, সামাজিক সুরক্ষার ঘাটতি এবং জলবায়ু সংকটসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলো টেকসই উন্নয়ন, শ্রমিক অধিকার, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন, ২০০৬ সংশোধন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজিকরণ এবং শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়া, যুবদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশের অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি। সভায় আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হংবো, এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত ১৪টি দেশের প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। বাংলাদেশের এই নতুন দায়িত্ব গ্রহণ দেশের শ্রমবাজারের উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102