বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি

আপনার ভাগ্যে রৌদ্রজ্জ্বল দিনে কী আছে?

bornomalanews
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।

আজ ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।


মেষ: স্বাস্থ্য ভালো থাকবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আজ আপনি আপনার মায়ের সঙ্গে দারুণ সময় কাটাবেন। চাকরিজীবীরা অফিসে কঠোর পরিশ্রমের জন্য প্রশংসিত হবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। দ্রুতই আপনি আপনার প্রমোশন লেটারও পেতে পারেন।


বৃষ: দিনের মধ্যভাগে রোদের তাপ থেকে সচেতন থাকুন। আজ আপনি ধর্মীয় স্থানে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। অফিসে আপনার কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। লোহা ব্যবসায়ীদের বড় সমস্যার সমাধান হতে পারে। সুস্থ থাকতে প্রতিদিন যোগাসন ও মেডিটেশন করুন।

মিথুন: চাকরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ব্যবসায়ীরা আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। ভালোবাসার সম্পর্ক ভালোই কাটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে। আজ আপনার হাতে বা পায়ে ব্যথা হতে পারে।

কর্কট: আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। চাকরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। আজ আপনার স্নায়ুর কোনো সমস্যা হতে পারে। বিদেশ যাওয়ার সুখবর পাবেন।

সিংহ: আপনি সন্তানসংক্রান্ত বড় উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা সাফল্য পেতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন, তারাও তাদের পরিশ্রমের যথাযথ ফল পাবেন।

কন্যা: চাকরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের যে কোনো কাজ খুব ভেবেচিন্তে করার পরামর্শ দেয়া হচ্ছে। আপনি যদি তাড়াহুড়ো করেন তবে সমস্যায় পড়তে পারেন। যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, আজ তাদের পথে বাধা আসতে পারে।

তুলা: ব্যবসায়ীদের কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে আপনার সমস্যা দূর হবে এবং কাজ এগিয়ে যাবে। চাকরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

বৃশ্চিক: আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকরিজীবীদের ওপর অতিরিক্ত দায়িত্ব দেয়া হতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু: চাকরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনি আপনার সব কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে না। যাদের উচ্চ কোলেস্টেরল আছে, তাদের শারীরিক সমস্যা বাড়তে পারে।

মকর: স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের এই সময়ে নতুন কোনো কাজ শুরু না করার পরামর্শ দেয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।

কুম্ভ: চাকরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে একটি ছোট বিষয় নিয়ে তর্ক হতে পারে। তবে শিগগিরই আপনাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
 

মীন: বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। চাকরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে একটুও অসাবধান হলে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার চাকরিও হারাতে পারেন। সুস্থ থাকতে হলে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন।
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102