বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

শিগগির সিদ্ধান্ত প্রাথমিকের তৃতীয় ধাপের ফল নিয়ে

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফলাফলের বিষয়ে আইনি জটিলতা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। 

বুধবার তিনি বলেন, ফলাফল প্রকাশের জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে মতামত চেয়েছিলাম। আমরা জানতে পেরেছি তারা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য ফাইল পাঠিয়েছিল। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করেছি৷ আইন উপদেষ্টার সঙ্গেও আমাদের উপদেষ্টা যোগাযোগ করেছেন। আইন মন্ত্রণালয় থেকে তারা একটা মতামত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে৷ এবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই ফাইল আমাদের কাছে দিলেই আমরা সিদ্ধান্ত নেব।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, আমরা যত দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফাইল পাবো তত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শামীম সোহেল বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে মতামত পেয়েছি৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাইলটি যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে৷

এদিকে ৪ মাসের বেশি সময় অপেক্ষা করছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের ফল প্রত্যাশীরা৷ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী ১ম ও ২য় ধাপের ন্যায় দ্রুত সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য তারা তিন মন্ত্রণালয়ে আবেদনও করেছেন৷ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব বরাবর এ আবেদন করেন তারা৷

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের নিয়োগে লিখিত পরীক্ষা গত ২৯ মার্চ এবং মৌখিক পরীক্ষা ১২ জুন সম্পন্ন হয়। তাছাড়া প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর ১ম ও ২য় ধাপের চূড়ান্ত ফলাফল ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে সর্বশেষ প্রণীত প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুসারেই ফলাফল প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102