সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র! নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার দলের প্রতি ইসির কঠোর সতর্কতা

হামলা সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ ছাত্রের ওপর

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৩ Time View

সিলেটে দুর্বৃত্তদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় অভিযোগ দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

অভিযোগ করেছেন সিলেট সদর উপজেলার টিলাপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে ময়না মিয়া।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার কলেজপড়ুয়া ছেলে সুয়েব উদ্দিন ও দুই ভাতিজা লিমন আহমদ এবং মারজান আহমদ তাহিন (১৬) সালুটিকর ডিগ্রি কলেজে যথাক্রমে এইচএসসি দ্বিতীয় ও প্রথমবর্ষের শিক্ষার্থী। তারা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িতদের হুমকি ধমকির শিকার হন।

বৃহস্পতিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিলেট সদর উপজেলার কান্দিরপাড়া গ্রামের দুলাল মিয়ার দোকানের সামনে পৌঁছালে একই গ্রামের বাবুল মিয়া ও তার তিন ছেলে এমরান আহমদ, কামরান আহমদ, রেদওয়ান আহমদ, মনির আলীর দুই ছেলে হুমায়ুন মিয়া ও বাহার মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102