রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

bornomalanews
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ Time View

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৭ বছরে দেশের মানুষের সমস্যার সমাধান হয়নি, শুধু বড় বড় গল্প শুনেছে দেশবাসী। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, গ্যাস বিল প্রতি মাসে মানুষ পরিশোধ করে অথচ তারা ঠিকমতো গ্যাস পান না। দেশের কোথাও নতুন গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি। তিনি দেশের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে নতুন মিল, ফ্যাক্টরি ও কলকারখানা গড়ে তোলার গুরুত্ব জানান। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের জন্য উৎসাহিত করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটকে শক্তিতে রূপান্তর করতে হবে এবং যেকোনো পরিস্থিতিতেই দেশের জন্য কাজ করে যাবেন। তিনি ২৪ জুলাই আন্দোলনে উত্তরার ছাত্রদের অবদান স্মরণ করে আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। নির্বাচনি জনসভায় তারেক রহমানের সহধর্মিনীসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102