রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ২০, আহত ১৭১

bornomalanews
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯৯ Time View

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। মুহূর্তেই পুরো এলাকা আতঙ্ক আর চিৎকারে ভরে ওঠে। বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ২০ জন। আহত হয়েছেন আরও ১৭১ জন, যাদের অনেকেই দগ্ধ ও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। আইএসপিআর জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় স্কুল ভবন ও আশপাশ। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো উত্তরায়। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও আশপাশের পরিবেশ। আহতদের চিকিৎসা ও উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। এ দুর্ঘটনা দেশের সাম্প্রতিককালের অন্যতম বড় বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102