রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

“গণভোট ছাড়া জাতীয় নির্বাচন নয়” : জামায়াত আমির

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ Time View

রিপোর্ট সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হিসেবে গণভোটের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন— আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করা আবশ্যক বলে তিনি মনে করেন। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীকে ‘একমাত্র মজলুম দল’ আখ্যায়িত করে ডা. শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছরে দলটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা, প্রতীক কেড়ে নেওয়া, অফিস দখল, খুন, গুম, জেল, জুলুম, অত্যাচারসহ নানা নির্যাতন চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের সকল কিছুই একটি সিন্ডিকেটের দখলে চলে গিয়েছিল, শিক্ষা-প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে এ কঠিন সময় থেকে মুক্তি এসেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী প্রতিশোধ পরায়ণ দল নয়। ৫ আগস্ট রাতে আমরা বলেছিলাম— প্রতিশোধ নয়, সবাই দায়িত্ব নিয়ে সবার পাশে দাঁড়ান।” তিনি দাবি করেন, দলটির প্রতিটি কর্মী মসজিদ, মন্দিরসহ নানা উপাসনালয় পাহারা দিয়েছেন এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তার ভাষায়, “আমরা যদি প্রতিশোধের পথে যেতাম, তাহলে ৫ আগস্ট রাতেই দেশটা বধ্যভূমি হয়ে যেত।” বক্তব্যে দেশের অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, তারা দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। “রাজনীতি করতে হলে রাজকীয় মন নিয়ে সবকিছু উজাড় করে দিতে হয়, কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র দেখা যায়,”— মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি দেশের সম্পদ আত্মসাৎ ও লুটপাটের অভিযোগও তোলেন। নির্বাচনে উপযুক্ত ব্যক্তিকে ভোট দেওয়ার উপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, জনগণ যদি উপযুক্ত লোককে নির্বাচিত করে, তাহলে জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব। পাশাপাশি, দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সিলেট মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ফজলুর রহমান ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিনসহ জামায়াত মনোনীত বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা। সভায় উপস্থিত নেতৃবৃন্দও নিজেদের বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলন ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102