মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ডিএমপির বরাতে রিজভীর দাবি প্রত্যাখ্যান! নির্বাচন কমিশন ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স স্লট বাতিল, অপারেটরের আবেদনেই স্থগিত হয়েছে যাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশের সর্বস্তরের মানুষের উদ্বেগ ও দোয়া! খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, সংকট এখনও কাটেনি !

নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশনের সামনে অনশনে ‘আমজনতা দল’—তারেক রহমানের প্রতি বিএনপির সংহতি

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

রিপোর্ট: নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ৫০ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করছেন ‘আমজনতা দল’-এর সদস্য সচিব মো. তারেক রহমান। তার এই কর্মসূচির প্রতি সংহতি জানাতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সেখানে উপস্থিত হন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, ‘আমজনতা দল’-এর নিবন্ধনের আবেদন নির্বাচন কমিশন গ্রহণ করেনি, অথচ অনেক গুরুত্বহীন সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন করেন, “তারেক রহমানের দলকে কেন নিবন্ধন দেওয়া হলো না, সেটি বোধগম্য নয়।” রিজভী আরও বলেন, তারেক রহমান দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক দল গঠন করেছেন এবং গোপনে নয়, বরং আইনসম্মতভাবে দলের বৈধতা চেয়েছেন। তারেকের উদ্দেশ্য খারাপ হলে তিনি গোপন দল গড়ে রাষ্ট্রবিরোধী কাজে জড়াতেন, এমন মন্তব্য করেন রিজভী। বিএনপির এ নেতা বলেন, “রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই তারেকের প্রাপ্য। এই ন্যায়সঙ্গত দাবির প্রতি বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জানাচ্ছি।” প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান। তার সাথে দলীয় নেতাকর্মীরা ও ভিন্নমতাবলম্বীরাও একাত্মতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102