শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

মুখ খুললেন নাসু মহাথুরুসিংহের সঙ্গে বিবাদ নিয়ে

bornomalanews
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ Time View

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালে তৎকালীন হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মনোমালিন্য হয় স্পিনার নাসুম আহমেদের। অভিযোগ ওঠে, কোচ সেসময় নাসুমকে শারীরিকভাবে আঘাত করেন। নাজমুল হাসান পাপনের বোর্ড সে ঘটনা চেপে যেতে চেয়েছিল, তবে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ এই ঘটনার জন্য লংকান কোচকে দায়ী করে বরখাস্ত করেছেন।

অবশেষে হাথুরুসিংহের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুলেছেন নাসুম। ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘আমি এই বিষয়ে (শারীরিকভাবে লাঞ্চিত) কিছুই বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারো সাথে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। এক বছর পর আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে ফিরে এসেছি।’

‘এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন, সারাদেশ জানে (যা ঘটেছে) এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না’-যোগ করেন এই স্পিনার।

সে ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নাসুম। তার পারফরম্যান্সেও এর প্রভাব পড়েছে জানিয়ে নাসুম বলেছেন, ‘দেখুন, আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে (ওয়াল্ড কাপের পর), এটি একটা বড় সমস্যা হতে পারে। এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি। প্রথম চার ম্যাচে কোনো উইকেট পাইনি।’

তবে পরে সে অধ্যায় ভুলে আবার ছন্দে ফিরেছেন তিনি, ‘পরের ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়েছি, যার মধ্যে একটি ৫ উইকেটও ছিল। তাই আমি কিছু সময়ের মধ্যেই আমার ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছি।’

হাথুরুসিংহে বরখাস্ত হওয়ার পর দলে ফিরেছেন নাসুম। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফেরা এই স্পিনারের পারফরম্যান্সও মন্দ নয়। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে ২৫ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৮ রানে ৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102