সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগের আপিল শুনানির সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানায় ৭৩ প্রার্থী পুনরায় মনোনয়ন পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের আপিল শুনানি শুরু পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, ইশতেহারে তা সুস্পষ্ট করতে হবে : বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যের নতুন সূচনা: নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন নিয়ে জামায়াত ও বিএনপির ঐক্যের ইঙ্গিত মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তি বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানকে শোকজ

bornomalanews
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৫ Time View

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি পাঠানো হয়েছে। শনিবার দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত ওই চিঠি তাকে দেওয়া হয় এবং এটি সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, শায়েস্তাগঞ্জ থানায় মাহদী হাসানের দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এ ধরনের বক্তব্য জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। চিঠিতে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে এবং লেখিত জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে মাহদী নিজেকে আন্দোলনের নেতা হিসেবে দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102