মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু

ড. ইউনূসের বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও ভিসা দেওয়ার অনুরোধ

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৭ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন।সংক্ষিপ্ত বৈঠকে, দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ককে দৃঢ়করণ, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার নানা দিক নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর কাছে বিপ্লবের সময় এবং পরে ছাত্র এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের একটি আর্ট বই ‘দ্য আর্ট অফ ট্রিউস্ফ’ উপহার হিসেবে দেন।

ট্রুডো দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণে কানাডার সহায়তার বিষয়ে আশ্বাস দেন।

এসময় ড. ইউনূস বিগত শাসনব্যবস্থা কীভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তা বর্ণনা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য কানাডার প্রশংসা করেন। তিনি কানাডাকে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102