রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত

bornomalanews
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তারের অংশ হিসেবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ঢাকার পাশাপাশি আরও কয়েকটি জেলায় চালু করা হয়েছে। শনিবার মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ এই জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে অন্তর্ভুক্ত হবে। তাছাড়া, ঢাকা জেলায় ১৮টি পেট্রোল পাম্পে আজ থেকে এই পাইলটিং কার্যক্রমের বিস্তার ঘটানো হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, ধাপে ধাপে এই কার্যক্রম দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে। এর আগে ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ চালু করে, যা প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য পরীক্ষামূলকভাবে কার্যকর করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও আধুনিকতা আনা এবং ফিলিং স্টেশনগুলোর শৃঙ্খলা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। সফল পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ফুয়েল পাস অ্যাপ সকল ধরণের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102