বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্রোহীদের জান্তা সরকারের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান

bornomalanews
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৫ Time View

মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকারের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর গত কয়েক বছর ধরে চলছে সংঘাত। গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে সাম্প্রতিক সময়ে সংঘাত বেড়েছে আগের তুলনায়।

এমন আবহে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র পরিহার করে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছে সামরিক সরকার। তবে সামরিক সরকারের এ আহ্বান প্রত্যাখান করেছে বিদ্রোহীরা।

মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটি শাসন করছে সেনাবাহিনী সমর্থিত ‘দ্য স্টেট অ্যাডিমিনিস্ট্রেশন কাউন্সিল’ (এসএসি)।

রাষ্ট্রায়ত্ত্ব গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের শুক্রবারের (২৭ সেপ্টেম্বর) সংস্করণে প্রকাশিত এক বিবৃতিতে স্টেট অ্যাডিমিনিস্ট্রেশন কাউন্সিল বলেছে, ‘সশস্ত্র সন্ত্রাসী পথ পরিত্যাগ করে টেকসই শান্তি ও উন্নয়নের উপর জোর দিতে জনগণের সাথে হাত মেলাতে সক্ষম হওয়ার জন্য দলীয় রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য জাতিগত সশস্ত্র সংগঠন এবং পিডিএফ সন্ত্রাসীদের রাষ্ট্রের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে’।

জান্তা সরকার কেবল সংলাপের শান্তি প্রস্তাবই নয়, বরং আগামী বছর পরিকল্পিত নির্বাচনেও বিদ্রোহীদেরকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

কিন্তু জান্তা-বিরোধী নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভমেন্ট (এনইউজি) জানিয়েছে, সামরিক সরকারের প্রস্তাব বিবেচনা করে দেখার ‘যোগ্য’ নয়।  জান্তার নেতৃত্বে নির্বাচন করার কোনও এখতিয়ার নেই বলেও জানিয়েছে এনইউজি।

অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে কয়েক দশক ধরে লড়ে আসা বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) বলেছে, সামরিক বাহিনী কয়েকটি সাধারণ রাজনৈতিক দাবি মানতে রাজি হলে তবেই আলোচনা হতে পারে।

আরেক বিদ্রোহী গোষ্ঠী বামার পিপলস লিবারেশন আর্মিও বলেছে, জান্তার শান্তি সংলাপের প্রস্তাবে তারা আগ্রহী নয়।

থাইল্যান্ডের থাম্মাসাত ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক দুল্যাপাক প্রিচারুশ বলেছেন, জান্তার প্রস্তাবের পিছনে চীনের ক্রমবর্ধমান চাপ থাকতে পারে।

তিনি বলেন, চীন মিয়ানমার সরকারের প্রতি তার সমর্থন বাড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেইজিং বিভিন্ন পক্ষকে আলোচনার জন্য চাপ দেওয়ার চেষ্টা করছে যতক্ষণ না তার স্বার্থ রক্ষা করা হয়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক দমন ও বিমান হামলার কারণে ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে ৫ হাজারেরও বেশি বেসামরিক লোক মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102