সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র! নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার দলের প্রতি ইসির কঠোর সতর্কতা

এলডিপি নেতা বহিষ্কার,প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গোপনে ভিডিও!

bornomalanews
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৭ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ৩১ আগস্ট বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওই আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনভাবে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির গোপনে ভিডিও রেকর্ড করেন। যা গর্হিত অপরাধ। তার এই অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়াও কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ মর্মে আগামী সাত কর্মদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102