মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু

বিএনপির শাহাদাত চট্টগ্রাম সিটির মেয়র হলেন

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ Time View

নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের পর বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয় মঙ্গলবার সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর স্থলে তাকে মেয়র হিসেবে গেজেট সংশোধনীর বিজ্ঞপ্তি জারি করেছে।

নির্বাচনি ট্রাইব্যুানালের রায়ের পর আইন মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে শাহাদাতের এ গেজেট প্রজ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব আতিয়ার রহমান।

“এখন স্থানীয় সরকার বিভাগে গেজেট পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ সরকার নেবে।”

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সাড়ে তিন বছর পর গত ১ অক্টোবর এক রায়ে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনাল।

চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন ১ অক্টোবর এ রায় দেন।

ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলাটি করেছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102