বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আ.লীগের ৩৪৪ জনের নামে মামলা,রাজাপুরে বিএনপি অফিসে হামলা-লুটপাট

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৮ Time View

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে ৪৪ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিউজ্জামানকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মে উপজেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে শুরু করলে আসামিরা রড, হকস্টিক, জিআই পাইপ, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালান এবং বোমা বিস্ফোরণ ঘটান। দলীয় কার্যালয়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। পিস্তল দিয়ে খুন করার উদ্দেশে দুই-তিন রাউন্ড ফাঁকা গুলি করে। এতে আসবাবপত্র ও অন্য মালামালসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া অফিসের স্টিল আলমারির মধ্যে থাকা দুই লাখ ত্রিশ হাজার টাকা এবং অফিসের মূল্যবান চেয়ার, কম্পিউটার, টিভি, ফাইল কেবিনেট ও অন্যান্য আসবাবপত্রসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ আগস্ট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে মামলা করেন। আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102