মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু

আসিফ নজরুল বিপ্লবী সরকার গঠন না করার কারণ জানালেন

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩১১ Time View

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো দলই বিপ্লবী সরকারের কথা না বলায় সাংবিধানিক সরকার গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলা একাডেমিতে ব্রেইন ও আদর্শ প্রকাশনী আয়োজিত ‘গণতন্ত্রের অভিযাত্রা, আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘৫ তারিখে যখন সেনাপ্রধান ডেকেছেন বিএনপি গেছে, জামায়াত গেছে, গণতন্ত্র মঞ্চও গেছে। জাতীয় পার্টির তিনভাগ সেখানে গেছে। আমি এক কোনায় বসে ছিলাম। তখন কোনো দলই সাংবিধানিক সরকার না করে বিপ্লবী সরকার গঠনের কথা বলেনি। এটা ভুল হয়ে থাকলে সেই পরিস্থিতিতে আমাদের সবার ভুল ছিল।’

তিনি বলেন, উৎকৃষ্ট গণতন্ত্র চাইলে শুধু নির্বাচন করলেই হবে না, ফ্যাসিবাদী যেন গড়ে না ওঠে, সে জন্য কিছু সংস্কার করতে হবে। ফ্যাসিস্টরা অনেক বাধা দেবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে।

আসিফ নজরুল বলেন, ২০০৮-এর নির্বাচন ছিল অত্যন্ত পরিকল্পিত ও কারচুপির নির্বাচন। বিএনপি তখন মাত্র ৩৪টি আসন পেয়েছিল, যা কখনোই সম্ভব নয়।

আওয়ামী লীগের রেখে যাওয়া সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেট এত দ্রুত ভেঙে ফেলা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102