মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

মাঠে নামতে দেবে না সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে

bornomalanews
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৬১ Time View

আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না সরকার। ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস কেন্দ্র করে কোনো ধরনের সভাসমাবেশের চেষ্টা করলেও বাধা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

গতকাল দেওয়া ওই পোস্টে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ এখন একটি ফ্যাসিবাদী দল। এ দলটির বাংলাদেশে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভাসমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা পূর্ণশক্তি নিয়ে মোকাবিলা করবে। দেশে আইনশৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কোনো কর্মকা  অন্তর্বর্তী সরকার বরদাশত করবে না।’ এর আগে ফেসবুকে পোস্ট দিয়ে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিকাল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে (শহীদ নূর হোসেন চত্বরে) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশব্যাপী সব জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয় আওয়ামী লীগের ওই পোস্টে। এ প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রেস সচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102