শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান হবে কেনেডি সেন্টারে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ Time View

জাঁকজমকপূর্ণ আয়োজনে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে জমকালো পরিবেশে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। বাংলাদেশ সময় আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় শুরু হবে এই ঐতিহাসিক আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড, সংগীত এবং ফুটবল বিশ্বের বিশিষ্ট তারকারা। ড্র অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল ও এমি জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ব্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। হলিউডের অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ অনুষ্ঠানে রঙ যোগ করবেন। মঞ্চ মাতাবেন সংগীত জগতের কিংবদন্তিরা, যার মধ্যে রয়েছেন ইতালিয়ান ধ্রুপদী সংগীত তারকা আন্দ্রে বোসেল্লি, ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস এবং আমেরিকান গায়িকা নিকোল শেরজিঙ্গার। ড্র শেষে জনপ্রিয় পপ ব্যান্ড ভিলেজ পিপল তাদের জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে, পাশাপাশি ফিফার মিডিয়া পার্টনাররাও এটি সম্প্রচার করবে। বিশ্বকাপের এই ড্র অনুষ্ঠান হবে ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত।জাঁকজমকপূর্ণ আয়োজনে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে জমকালো পরিবেশে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। বাংলাদেশ সময় আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় শুরু হবে এই ঐতিহাসিক আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড, সংগীত এবং ফুটবল বিশ্বের বিশিষ্ট তারকারা। ড্র অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল ও এমি জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ব্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। হলিউডের অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ অনুষ্ঠানে রঙ যোগ করবেন। মঞ্চ মাতাবেন সংগীত জগতের কিংবদন্তিরা, যার মধ্যে রয়েছেন ইতালিয়ান ধ্রুপদী সংগীত তারকা আন্দ্রে বোসেল্লি, ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস এবং আমেরিকান গায়িকা নিকোল শেরজিঙ্গার। ড্র শেষে জনপ্রিয় পপ ব্যান্ড ভিলেজ পিপল তাদের জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে, পাশাপাশি ফিফার মিডিয়া পার্টনাররাও এটি সম্প্রচার করবে। বিশ্বকাপের এই ড্র অনুষ্ঠান হবে ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102