বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

আতিফ আসলাম ঢাকায় নামলেন, গাইবেন কাল

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩১৩ Time View

আগামীকাল রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি।

কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজকেরা জানিয়েছেন, আগামীকাল রাত আটটার পর মঞ্চে উঠবেন এই তারকা।

আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি। ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন।

আতিফ ছাড়াও কনসার্টে গাইবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

পাকিস্তানের আবদুল হান্নান জনপ্রিয়তা পান ‘ইরাদে’ ও ‘বিখরা’ গান দিয়ে। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর ‘ইরাদে’ গানটি শোনা হয়েছে ৭ কোটি ৮৭ লাখের বেশিবার। একই বছর মুক্তি পাওয়া ‘বিখরা’ শোনা হয়েছে ৩ কোটি ৮১ লাখ বারের বেশি।

দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্টে দেখা যাচ্ছে সংগীতশিল্পী তাহসান খানকে। ‘আবার দেখা হবে’, ‘গোলোকধাঁধা’, ‘সোডিয়াম’-এর মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের নজর কেড়েছে কাকতাল ব্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102