রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম যুক্ত হয়েছে জেফ্রি এপস্টিন-সংক্রান্ত সাম্প্রতিক প্রকাশিত আমেরিকান নথিতে।

bornomalanews
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ Time View

বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম যুক্ত হয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন-সংক্রান্ত সাম্প্রতিক প্রকাশিত আমেরিকান নথিতে। ওই নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় তার নাম ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নথিতে পাওয়া ইমেইল বিশ্লেষণে দেখা গেছে, এপস্টিনের কিউবা সফরসহ বিভিন্ন ভ্রমণের পরিকল্পনার অংশ হিসেবে অনুরাগ কাশ্যপের নাম অন্তর্ভুক্ত ছিল, যেখানে মূলত বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক একটি কর্মশালায় তার অংশগ্রহণ প্রত্যাশিত ছিল। তবে এই তথ্যগুলো থেকে তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি এবং এপস্টিনের সঙ্গে তার সরাসরি কোনো সাক্ষাতের বিষয়টি এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক এই নথিতে তার নাম আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে; কেউ এটিকে ষড়যন্ত্র দাবি করলেও অনেকে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। এপর্যন্ত অনুরাগ কাশ্যপ বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102