বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন: জনপ্রিয় অভিনেতা সোহেল রানা

bornomalanews
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ Time View

নবগঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের মধ্যে নতুন আশা সৃষ্টি হয়েছে। তবে সরকারের কিছু মন্ত্রীর অপ্রাসঙ্গিক ও দায়িত্বের বাইরে মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টিও হয়েছে। জনপ্রিয় অভিনেতা সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই বিষয়টি তুলে ধরে সতর্ক করেছেন যে কিছু মন্ত্রীর অবাধ ও অযথা মিডিয়ায় বক্তব্য দেশের সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। সোহেল রানা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন, মন্ত্রীদের বক্তব্য নিয়ন্ত্রণে রাখতে তাদের টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ায় অবাধে আসার পরিবর্তে নির্দিষ্ট মুখপাত্রের মাধ্যমে দপ্তরের সংবাদ প্রকাশ করা উচিত। তিনি উল্লেখ করেছেন, প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অনুমতি দেওয়া যেতে পারে যাতে সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব না পড়ে। এছাড়া, তিনি সতর্ক করেছেন যে কয়েকজন মন্ত্রী রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, সরকারের দায়িত্বে থাকা অবস্থায় নিজের কাজ ও বক্তব্যকে সুসংগঠিত রাখতে ব্যর্থ হচ্ছেন। কেউ কেউ নিজের দপ্তরের বাইরে অবান্তর ‘জিহাদ ঘোষণা’ করে সরকারের একতা ও ভাবমূর্তি ঝুকির মুখে ফেলছেন। সোহেল রানা বলছেন, এখন সময় লাগাম টানার, না হলে সরকার ও দেশের স্বার্থে ক্ষতি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102