বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আসিফ মাহমুদের নয় একাধিক নারীর সঙ্গে প্রচারিত ছবিগুলো

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৩ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে নারীদের আপত্তিকর দৃশ্য দাবিতে একাধিক ছবি এবং মেসেঞ্জারে চ্যাট করার কথিত স্ক্রিনশট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, একাধিক নারীর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো আসল নয় এবং মেসেঞ্জারে চ্যাটের কথিত স্ক্রিনশটগুলোও ভুয়া, বরং ইন্টারনেট থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তির ছবি সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে আসিফের মুখ বসিয়ে এ দাবি প্রচার করা হয়েছে।

প্রতিষ্ঠানটি অনুসন্ধানে Wish নামক পিন্টারেস্টের একটি অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি মূল ছবি খুঁজে পায়।ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দেখা যাচ্ছিল তার মধ্যে থাকা পুরুষের চেহারার সঙ্গে আসিফ মাহমুদের চেহারার মিল নেই। তবে ছবিটির পেছনের দেয়াল, দেয়ালের সঙ্গে রাখা কাপড়, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ছবি ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইট স্ক্রলার এ GirlWhatsAppIndia নামক অ্যাকাউন্টে আরেকটি মূল ছবি খুঁজে পাওয়া যায়।

ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল তার মধ্যে ছেলের চেহারার সঙ্গে আসিফ মাহমুদের চেহারার মিল নেই। তবে ওই যুগল ছবির পেছনের দেয়াল, বিছানা, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

অনুসন্ধানে Desi Bomma Lover নামক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৩ সালের ২২ মে প্রকাশিত পোস্টে আরেকটি মূল ছবি খুঁজে পাওয়া যায়।

এই ছবিটিও বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দেখা যাচ্ছিল তার মধ্যে ছেলের চেহারার সঙ্গে আসিফের চেহারার মিল নেই। তবে ওই যুগল ছবির পেছনের দেয়াল, বিছানার চাদর, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102