সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

**শুটিংয়ের সময় গুরুতর আহত শাহরুখ খান, ‘কিং’ সিনেমার শুটিং এক মাস বন্ধ**

bornomalanews
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৯৫ Time View

বলিউড সুপারস্টার শাহরুখ খান শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, শাহরুখ খান পেশিতে আঘাত পেয়েছেন, যার তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ করতে হয়েছে। বর্তমানে শাহরুখ খানকে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে টানা এক মাস বিশ্রামে থাকতে হবে। তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে সিনেমার শিডিউল পুনর্বিন্যাস করা হবে। ‘কিং’ প্রোডাকশন হাউজ চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে শুটিং বন্ধ রাখার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট টিম আশা করছে, সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করা সম্ভব হবে। তবে পুরো বিষয়টি শাহরুখ খানের শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। শাহরুখ খানের দ্রুত সুস্থতার জন্য তার ভক্ত ও সহকর্মীরা দোয়া করছেন, এবং তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সকলেই উদ্বিগ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102