সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

হাসান মাসুদের সঙ্গে হানিয়া আমিরের হাত না মেলানোর গুঞ্জন ভুয়া: অভিনেতার স্পষ্ট প্রতিক্রিয়া

bornomalanews
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে গত দুই দিন ধরে একটি পোস্ট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে—শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির নাকি অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এ খবরকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছেন হাসান মাসুদ নিজেই। ভাইরাল হওয়া ওই পোস্টে বলা হয়, শিল্পকলা একাডেমিতে হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেশের অসংখ্য তারকা একত্রিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, রুবেলসহ আরও অনেকে। সবার সঙ্গে হাত মেলালেও, নাকি শুধু হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান হানিয়া আমির। অভিযোগে এমনও বলা হয়েছে, কেবল গায়ের রঙের কারণেই নাকি তিনি এই আচরণ করেছেন। এমন বিতর্কিত দাবিকে একেবারেই মিথ্যা আখ্যা দিয়েছেন হাসান মাসুদ। রোববার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, “এমন কোনো ঘটনার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। হানিয়া আমিরকে আমি চিনি না, এমনকি তিনি কবে বাংলাদেশে এসেছেন সেটাও আমার জানা নেই। আমি তো অনেক দিন ধরে কোনো অনুষ্ঠানেই যাই না। বিষয়টি ফেক এবং বিব্রতকর।” উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে। তিনি সানসিল্কের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন। সব মিলিয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি আরেকটি মিথ্যা গুজব বলেই পরিষ্কার হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102