রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

জাতিসংঘকে ‘অকার্যকর’ বললেন ট্রাম্প, নোবেল পাওয়ার দাবিও তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

জাতিসংঘকে আখ্যা দিয়েছেন “অকার্যকর” সংগঠন হিসেবে। বিশ্বজুড়ে সংঘাত থামাতে তার ভূমিকা তুলে ধরে তিনি দাবি করেছেন, জাতিসংঘ যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে তিনি ব্যক্তিগত উদ্যোগে সফল হয়েছেন। বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্প জানান, অন্তত সাতটি ক্ষেত্রে যুদ্ধবিরতি কার্যকরে তিনি ভূমিকা রেখেছেন। যদিও এসব ক্ষেত্রের কয়েকটিতে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, তবুও ট্রাম্পের দাবি, এই সাফল্যই প্রমাণ করে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। একই সঙ্গে এটি জাতিসংঘের অকার্যকারিতাও সামনে এনেছে। তার ভাষায়, “দুঃখের বিষয়, এসব কাজ আমাকে করতে হলো, অথচ জাতিসংঘ কিছুই করলো না। দুর্ভাগ্যজনকভাবে, কোনও ক্ষেত্রেই সংস্থাটি সহায়তা করার চেষ্টা পর্যন্ত করেনি।” জাতিসংঘ সদর দফতরে নিজের অভিজ্ঞতার কথাও টেনে আনেন তিনি। ভাঙা এসকেলেটর আর নষ্ট টেলিপ্রম্পটারের প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, “জাতিসংঘ থেকে আমি শুধু দুটি জিনিসই পেয়েছি—একটি খারাপ এসকেলেটর আর আরেকটি টেলিপ্রম্পটার। তখন এসব নিয়ে ভাবার সময় ছিল না, কারণ আমি যুদ্ধ থামাতে আর প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিলাম। পরে বুঝলাম, জাতিসংঘ আসলে আমাদের জন্য কিছুই করেনি।” জাতিসংঘের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, “যদি সংস্থাটি কার্যকর না হয়, তবে এর উদ্দেশ্য কী? জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু সংস্থাটি তার ধারেকাছেও যেতে পারেনি। এখন তারা যা করে তা হলো কঠোর ভাষায় চিঠি লেখা—এরপর আর কিছুই না।” জাতিসংঘের অকার্যকারিতা নিয়ে তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 【সূত্র: আল-জাজিরা】

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102